কানাইঘাটে কিশোরিকে আটকে রেখে ধর্ষণ, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের কানাইঘাট উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ী থেকে তুলে নিয়ে এক কিশোরিকে এক সপ্তাহ আটকে রেখে ধর্ষণ করে মিজানুর রহমান। ধর্ষনের ঘটনায় মিজানুর রহমান (২৮) নামে ঐ যুবকে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ। সেই সাথে ভিকটিম কিশোরিকেও উদ্ধার করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর বিয়ের প্রলোভন দেখিয়ে উপজেলার দিঘীরপাড় পূর্ব ইউপির দক্ষিণ কুওরেরমাটি গ্রামের ১৬ বছরের এক কিশোরিকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ী থেকে অপহরণ করে বড়চতুল ইউপির বড়চতুল গ্রামের মৃত রফিকুল হকের পুত্র রাজ মিস্ত্রি মিজানুর রহমান (২৮) তার বাড়ীতে নিয়ে যায়।
সেখানে টানা ৭দিন আটক রেখে কিশোরি মেয়েটিকে একাধিক বার ধর্ষণ করে মিজানুর রহমান। নিখোঁজের পর থেকে ভিকটিমের বাবার মৌখিক অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ কিশোরি মেয়েটিকে উদ্ধার অভিযানে নামে।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার গভীর রাতে থানার এস.আই এস.এম মাইনুল ইসলাম একদল পুলিশ নিয়ে মিজানুর রহমানের বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। পরে তার স্বীকারউক্তি মূলক জবান বন্দি সূত্র ধরে তাৎক্ষণিক তার বাড়ীর একটি বসত ঘর থেকে বন্ধি অবস্থায় কিশোরি মেয়েটিকে উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ভিকটিমের পিতা আনোয়ার হোসেন বাদী হয়ে মিজানুর রহমানের বিরুদ্ধে থানায় অপহরণ ও নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। থানার মামলা নং- ১৬, তারিখ- ১১/১০/২০ইং। ভিকটিম মেয়েটিকে রবিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠিয়েছে পুলিশ এবং ধর্ষণকারী মিজানুর রহমানকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed