Main Menu

জাফলংয়ে নদী থেকে ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকার পিয়াইন নদী থেকে ভাসমান অবস্থায় এক ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই লাশটি ভারতীয় কোন খাসিয়া নাগরিকের হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। লাশটি ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকায় পিয়াইন নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে গোয়াইনঘাট থানার এসআই আতিকুজ্জামান জুনেল ও এসআই দেবজিৎ দাশসহ পুলিশ ও বিজিবি সদস্যরা লাশটি নদী থেকে উদ্ধার করেন।

গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ বলেন, উদ্ধার হওয়া লাশটি ভারতের কোন খাসিয়ার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ডাউকি নদীতে পড়ে স্রোতের টানে হয়তো লাশটি বাংলাদেশ সীমান্তে চলে এসেছে। বিজিবিকে বিষয়টি অবগত করা হয়েছে। তারা বিএসএফ’র সাথে আলোচনা করে পরবর্তী কার্যক্রম ও তাদের কাছে লাশ হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে।

Share





Related News

Comments are Closed