যেসব ক্যাটাগরিতে ভিসা দিচ্ছে ভারত
বৈশাখী নিউজ ডেস্ক: পর্যটন ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশি নাগরিকদের জন্য অনলাইন ভিসা চালু করেছে ভারতীয় হাইকমিশন। শুক্রবার (৯ অক্টোবর) ইন্ডিয়ান ভিসার অনলাইন পোর্টালে এ তথ্য জানানো হয়।
ভিসা প্রাপ্তির ক্ষেত্রে কয়েকটি নির্দিষ্ট ক্যাটাগরিতে ভিসা পাওয়া যাবে। তবে দ্রুতই পর্যটকসহ অন্যান্য ক্যাটাগরিতেও ভিসা চালু করার কথাও জানিয়েছে হাইকমিশন।
যেসব ক্যাটাগরিতে ভিসা পাওয়া যাবে সেগুলো হলো- মেডিকেল, ব্যবসা, চাকরি, সাধারণ প্রবেশ, সাংবাদিক, কূটনৈতিক, অফিসিয়াল ও আনঅফিসিয়াল।
উল্লেখ্য, করোনা মহামারি ঠেকাতে সীমান্ত বন্ধসহ প্রতিটি দেশের সাথে ভারতও তার ভিসা বন্ধ করে দেয়। ফলে দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে দেশটিতে প্রবেশের সুযোগ। করোনা প্রাদুর্ভাব কিছুটা কমে যাওয়ার ফলেই পুনরায় ভিসা চালু করলো দেশটি।
Related News
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More



Comments are Closed