Main Menu

চট্টগ্রামে দলবেঁধে গৃহবধূকে ধর্ষণ, আটক ৮

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও থানাধীন মৌলভীপুকুর পাড় এলাকায় এক গৃহবধূ (২২) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় জড়িত আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) ভোরে মৌলভীপুকুর পাড় থেকে ওই তরুণীকে তুলে নেয়া হয় বলে জানায় পুলিশ।

জেলার রাঙ্গুনিয়া থেকে চট্টগ্রাম শহরে আসার পর রিকশা নিয়ে বাসায় ফেরার পথে ওই এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন ওই গৃহবধূ। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক বলেন, চান্দগাঁও থানাধীন মৌলভীপুকুর পাড় এলাকায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

জানা গেছে, ভোরে জেলার রাঙ্গুনিয়া উপজেলা থেকে বাসে এসে এই নারী বহদ্দারহাট বাস স্টেশনে নামেন। রিকশা নিয়ে তিনি বাসায় ফেরার পথে পুরাতন চান্দগাঁও থানার মৌলভী পুকুর পাড় এলাকায় পৌছলে দুর্বৃত্তরা তাকে রিকশা থেকে নামিয়ে একটি ভবনে নিয়ে ধর্ষণ করে।

Share





Related News

Comments are Closed