সিলেটে বেতন বৃদ্ধির দাবীতে চা শ্রমিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শারদীয় দুর্গা উৎসবের আগে চা-শ্রমিকদের অবিলম্বে দৈনিক ৩০০ টাকা মজুরী বৃদ্ধি ও ২২ মাসের বকেয়া বোনাস পরিশোধের দাবীতে মানববন্ধন ও ২ ঘন্টা কর্মবিরতী পালন করেছে লাক্কাতুরা চা-বাগান ও মালনী ছড়া চা-বাগান সহ আরো ২১ টি চা-বাগানের শ্রমিকরা।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় লাক্কাতুরা চা-বাগানের মেইন ফটকে লাক্কাতুরা চা-বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি শিতুল লোহারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সোহেল নায়েকের পরিচালনায় অনুষ্টিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালীর কার্যকরী পরিষদ রেজি নং-বি ৭৭ এর সভাপতি
রাজু গোয়ালা।
এসময় বক্তব্য রাখেন, লাক্কাতুরা চা-বাগানের শ্রমিক নেতা নিরেণ গোয়ালা, লুটন গোয়ালা, বিপন গোয়ালা, মালনী ছড়া চা-বাগনের পঞ্চায়েত কমিটির সভাপতি জিতেন সবর, জয় মাহাত্ম পুর্ম্মি, হৃদেশ মুদি, দিলীপ বাউঁড়ী প্রমুখ।
মানববন্ধন বক্তারা বলেন, ১০২ টাকা মজুরী বৃদ্ধি করার জন্য বিগত ২২ মাস পূর্ব থেকে যে চুক্তি হওয়ার কথা ছিল তা এখনো বাস্তবায়ন হয়নি। বাংলাদেশ সরকারের মজুরী বোর্ডের সাথে ৫ বার বৈঠক হলেও এর কোনো সুফল হয়নি। বিশ্বের কোথাও এত স্বল্প আয়ের মজুরী নেই। করোনা কালীন সময়েও আমরা চা-বাগানের কাজ চালিয়ে গেয়েছি। এই দেশের অর্থনৈতিক চাকাকে সচল রেখেছি। কিন্তু আমরা বিনিময়ে কি পেয়েছি, বকেয়া বোনাস ২২ মাস হওয়ার পরও মালিক পক্ষ মজুরী বৃদ্ধি করছেন না। তাই আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শারদীয় দুর্গা পূজার পূর্বে ২২ মাসের বকেয়া ও নতুন চুক্তির বাস্তবায়নের জোর দাবী জানাচ্ছি। অন্যথায় যত দিন এর বাস্তবায়ন না হবে আমরা লাগাতার ২ ঘন্টা কর্মবিরতী পালন করব।
Related News
জৈন্তাপুরে দেড় লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুমিন আহমদRead More
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More



Comments are Closed