দেশে করোনায় আরও ২৩ মৃত্যু, শনাক্ত ১১২৫
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১২৫ জন।
আজ রোববার (৪ অক্টোবর) বিকেলে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
সেখানে বলা হয়েছে, রোববার সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ১২৫ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ৬৯০ জন হল। আর গত একদিনে মারা যাওয়া ২৩ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৩৪৮ জনে দাঁড়াল।
স্বাস্থ্য অধিদফতর জানায়, বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৫৮৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত একদিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৮১ হাজার ৬৫৬ জন হয়েছে।
গতবছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে পঞ্চদশ স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ২৯তম অবস্থানে।
বিশ্বে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ইতোমধ্যে ৩ কোটি ৪৯ লাখ ছাড়িয়েছে। আর ১০ লাখ ৩৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed