Main Menu

করোনা সংক্রমণ রোধে শাবিতে ‌’লকডাউন’

শাবি প্রতিনিধি : করোনা ভাইরাসের সংক্রমণরোধে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে।

উক্ত সময়ের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং কোন বহিরাগত বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, করোনা ভাইরাসের সংক্রমণরোধে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) হতে প্রতিদিন সন্ধ্যা ৬টা হতে পরদিন সকাল ৬টা পর্যন্ত শাবিতে লকডাউন ঘোষণা করা হয়েছে। এই সময়ে কেউ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না। এই সময়ে করোনাভাইরাস শনাক্তের ল্যাব ছাড়া অন্য সব ল্যাব বন্ধ থাকবে। আর পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

Share





Related News

Comments are Closed