দেশে করোনায় আরও ২৮ মৃত্যু, শনাক্ত ১৫৫৭
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৭ জনে।
এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৫৫৭ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৫২ হাজার ১৭৮ জন করোনা রোগী।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৭৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৬০ হাজার ৭৯০ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৪ হাজার ১৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়।
এছাড়া মারা যাওয়া ২৮ জনের মধ্যে ১৭ জন পুরুষ ও ১১ জন নারী। সবাই হাসপাতালে মারা গেছেন। তাদের মধ্যে ঢাকায় ১৮ জন, চট্টগ্রামে ৪ জন, রাজশাহীতে ১ জন, খুলনায় ৩ জন, সিলেটে ১ জন, রংপুরে ১ জন রয়েছেন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মৃতদের মধ্যে শূন্য থেকে ১০ বছরের মধ্যে ১ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৬০ বছরের ওপরে ১৩ জন রয়েছেন।
প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More



Comments are Closed