দেশে করোনায় আরও ২৬ মৃত্যু, শনাক্ত ১৫৪৪
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৩৯ জনে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৪৮ হাজার ৯১৬ জনের।
রোববার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫৯১টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৫৪৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত ৩ লাখ ৪৮ হাজার ৯১৬।
এই সময়ে দেশে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া রোগীদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৯ জন নারী। এ নিয়ে দেশে মোট ৪ হাজার ৯৩৯ জন কোভিড রোগীর মৃত্যু হলো।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৯ জন এবং মোট সুস্থ ২ লাখ ৫৬ হাজার ৫৬৫ জন।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৩ দশমিক ৫৩ শতাংশ ও মৃত্যু হার ১ দশমিক ৪২ শতাংশ।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed