সিলেটে করোনায় আক্রান্ত বেড়ে ১২২৭৯, মৃত্যু ২১১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনায় আরো ১৬ জন আক্রান্ত হয়েছেন। এসময়ে বিভাগের চার জেলায় করোনায় কারো মৃত্যু হয়নি । স্বাস্থ্য বিভাগ, সিলেট-এর রবিবারের বুলেটিনে এ তথ্য জানানো হয়।
রবিবার স্বাস্থ্য বিভাগ, সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে রবিবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টার এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত তথ্য এ অনুযায়ী, এ বিভাগে বর্তমানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ২৭৯ জনে। এর মধ্যে সিলেটে সর্বোচ্চ ৬৬১৪ জন। সুনামগঞ্জে ২২৯৩ জন, হবিগঞ্জে ১৭০৯ জন এবং মৌলভীবাজারে ১৬৬৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্তদের মধ্যে সিলেটে ১৪ জন এবং সুনামগঞ্জ ও হবিগঞ্জে একজন করে রয়েছেন। সিলেটে আক্রান্তদের মধ্যে সরকারি কর্মকর্তা ও চিকিৎসক রয়েছেন।
করোনায় এ পর্যন্ত মারা যাওয়া ২১১ জনের জনের সিলেট জেলায় ১৫৩, সুনামগঞ্জে ২২ জন, হবিগঞ্জে ১৫ ও মৌলভীবাজার জেলায় ২১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গেল ২৪ ঘন্টায় এ বিভাগে করোনায় কারো মৃত্যু হয়নি।
বুলেটিনের তথ্য অনুযায়ী, চার জেলায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৯৮৫৮জন। এর মধ্যে সিলেট জেলায় ৫১২৪, সুনামগঞ্জে ১৯৮২, হবিগঞ্জে ১২৫৯, মৌলভীবাজারে ১৪৯৩ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিসংখ্যান থেকে আরও জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে চার জেলায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১০৪ জন। এর মধ্যে সিলেটে ৬৬ জন, সুনামগঞ্জে ৯ জন, হবিগঞ্জে ১৫ জন এবং মৌলভীবাজারে ১৪ জন চিকিৎসাধীন রয়েছেন।
সিলেটে বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হয়।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed