Main Menu

দেশে করোনায় আরও ৩২ মৃত্যু, শনাক্ত ১৫৬৭

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৯১৩ জনে।

এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৫৬৭ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৪৭ হাজার ৩৭২ জন করোনা রোগী।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ৯৫টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৫৮৭টি এবং পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ১৭০টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৮ লাখ ৯ হাজার ৬৭৯টি।

নতুন যে ৩২ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৫ এবং নারী ৭ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩ হাজার ৮২৯ জন এবং নারী ১ হাজার ৮৪ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪১ শতাংশ।

এদিকে, করোনা থেকে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৫১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ৩৮৬ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭৩.২৩ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।

Share





Related News

Comments are Closed