ফেসবুক মেসেঞ্জারে ওয়াচ টুগেদার
প্রযুক্তি ডেস্ক: মেসেঞ্জারে ‘ওয়াচ টুগেদার’ নামের নতুন ফিচারের মাধ্যমে একসঙ্গে বেশ কয়েকজন মিলে একই ভিডিও দেখার সুযোগ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। চলতি সপ্তাহ থেকে সব অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারী ওয়াচ টুগেদার ফিচার ব্যবহার করতে পারবেন।
ওয়াচ টুগেদার ফিচারের সাহায্যে একজন গ্রাহক ভিডিও কলের মাধ্যমে সর্বোচ্চ ৮ জনকে সংযুক্ত করতে পারবেন। আর মেসেঞ্জার রুমস-এ যুক্ত করা যাবে সর্বোচ্চ ৫০ জনকে। ওয়াচ টুগেদার ফিচারের মাধ্যমে এরা সবাই একসঙ্গে যেকোনো ভিডিও বা লাইভ দেখতে পারবেন।
এ ফিচার ব্যবহার করতে হলে কাউকে ভিডিও কল দেওয়ার পর স্ক্রিন ওপরের দিকে সোয়াইপ করতে হবে। এরপর সেখান থেকে ওয়াচ টুগেদার ফিচারে ক্লিক করলেই একসঙ্গে ভিডিও দেখা যাবে। মেসেঞ্জার রুমস- সেবায়ও ওয়াচ টুগেদার ফিচারটি চালু করলেই সবাই মিলে একসঙ্গে ভিডিও দেখতে পারবেন।
কোনো গ্রাহক ওয়াচ টুগেদার অপশনটি চালু করার সঙ্গে সঙ্গে তার কাছে সাজেস্টেড ভিডিও আসবে। বেশ কয়েকটি ক্যাটাগরিতে বিভক্ত থাকবে এসব ভিডিও। এগুলোর বাইরেও কোনো ব্যবহারকারী চাইলে সার্চ করে তার পছন্দের ভিডিও অন্যদের নিয়ে দেখতে পারবেন।
Related News
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More
হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে দেখা মিলেছে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্য। সরু বাঁকা চাঁদের পাশেRead More



Comments are Closed