ছাতকে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার
ছাতক প্রতিনিধি: ছাতক উপজেলায় মহিমা বেগম (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি পৌরসভার ২নং ওয়ার্ডের নোয়ারাই ইসলামপুর (দূর্বিণটিলা) এলাকার আব্দুর রহিমের স্ত্রী।
মঙ্গলবার দুপুরে থানা পুলিশ নিজ বাড়ী থেকে ওই গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১০টায় নিজ বসত ঘরের তীরের সাথে গলায় ওড়না পেছানো অবস্থায় গৃহবধূ মহিমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ দুপুরে ওই গৃহকধুর লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
ছাতক থানার উপ-পরিদর্শক মো.মহসিন রেজা জানান, ঘটনাটি প্রাথমিক ভাবে আত্নহত্যা বলে ধারনা করা হচ্ছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed