দেশে করোনায় আরও ২৬ মৃত্যু, শনাক্ত ১৮১২
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৭৫৯ জনে।
এছাড়া একই সময়ে নতুন করে রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮১২ জন। বর্তমানে বাংলাদেশে মোট শনাক্ত ৩ লাখ ৩৯ হাজার ৩৩২ জনে দাঁড়িয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫১২ জন সুস্থ হয়েছেন। আর এখন পর্যন্ত মোট ২ লাখ ৪৩ হাজার ১৫৫ জন সুস্থ হয়ে উঠেছেন।
এতে আরও জানানো হয়েছে, দেশের ৯৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮৪৭ টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ২১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed