Main Menu

সিলেটে বিশ্ববিদ্যালয় ছাত্রকে অপহরণ, গ্রেফতার ৪

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জৈন্তাপুর থেকে লিডিং ইউনিভার্সিটির ছাত্র শাহরিয়া আসিফকে (২০) অপহরণ করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর সদস্যরা প্রায় ৮ ঘন্টা প্রচেষ্টা চালিয়ে মৌলভীবাজারের বড়লেখা থানার বোবারতল পাহাড়ী এলাকা থেকে তাকে (আসিফ) অক্ষত অবস্থায় শনিবার সকালে উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় অপহরণের সাথে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়।

Manual6 Ad Code

গ্রেফতারকৃতরা হচ্ছে- গোয়াইনঘাট উপজেলার ছৈলাখেল গ্রামের গুপেস সরকারের পুত্র সালসান (২০), বড়লেখা উপজেলার সোজাউল গ্রামের মৃত আজির উদ্দিনের দ্ইু পুত্র মো. শামীম মিয়া(৪০), মো. জাকির হোসেন (২৯) এবং একই উপজেলার চান্দেরগুল গ্রামের রহমত উল্যার পুত্র মো. আব্দুল করিম (২৮)।

Manual5 Ad Code

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিডিং ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ওই ছাত্র গত ৯ সেপ্টেম্বর জৈন্তাপুর উপজেলার শ্রীপুর চা বাগানে বেড়াতে গেলে অপরাধী চক্র তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর তার পিতার কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

Manual8 Ad Code

এ ব্যাপারে ভিকটিমের পিতা মো: সরোয়ার হোসেন ছেদু (৫০) জৈন্তাপুর থানায় অভিযোগ দাখিল করেন। পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরা এ ঘটনার ছায়া তদন্ত করে প্রায় ৮ ঘন্টার চেষ্টায় বড়লেখার পাহাড়ি এলাকা থেকে চার অপহরণকারীসহ ওই শিক্ষার্থীকে উদ্ধার করতে সক্ষম হয়। ভিকটিমকে পিতার জিম্মায় এবং অপহরণকারীদের জৈন্তাপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

 

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code