Main Menu

সিলেটের দুই ল্যাবে ৪১ জনের করোনা শনাক্ত

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দুই ল্যাবে শনিবার (১২ সেপ্টেম্বর) আরও ৪১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৬ জনের এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৫ জনের করোনা শনাক্ত হয়।

Manual5 Ad Code

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, শনিবার ওসমানীর ল্যাবে ২৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেটের ২৩ জন, হবিগঞ্জের দুজন এবং মৌলভীবাজারের একজন রয়েছেন।এর মধ্যে ২ জন চিকিৎসকও রয়েছেন। তারা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক বলে জানা গেছে।

অন্যদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানান, শনিবার শাবির ল্যাবে ৭১ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জের ৯ জন এবং সিলেট জেলার ৬ জন রয়েছেন।

Manual8 Ad Code

এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৮৯০ জন। এরমধ্যে সিলেট জেলায় ৬ হাজার ৩৮২ জন, সুনাগঞ্জে ২ হাজার ২২৩ জন, হবিগঞ্জে ১ হাজার ৬৬০ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৬২৫ জন।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code