বিমানে পাশাপাশি সিটে বসতে পারবেন যাত্রীরা
বৈশাখী নিউজ ডেস্ক: রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে প্লেনের সিটে পাশাপাশি যাত্রী বসায় কোনো বিধিনিষেধ থাকছে না। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নতুন নির্দেশনা অনুযায়ী কাল থেকে পাশাপাশি সিটগুলোতে যাত্রীরা বসতে পারবেন।
সিলেট বিমান অফিসের রিজার্ভেশন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, আগে এক সিটে যাত্রী বসলে পাশের সিট খালি রাখা হতো। এ নিয়ম আর থাকছে না। সিলেট ওসমানী বিমানবন্দর থেকেও এবার পাশাপাশি সিটগুলোতে যাত্রী বসে বিমানে যাতায়াত করতে পারবেন। তবে আন্তর্জাতিক সিভিল এভিয়েশনের (আইকাও) নির্দেশনা অনুযায়ী প্রতিটি প্লেনের শেষ দুটি সারির সিটগুলো খালি রাখতে হবে।
উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ২১ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বেবিচক। এরপর আরেকটি আদেশে চীন বাদে সব দেশের সঙ্গে ৭ এপ্রিল পর্যন্ত বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়।
এই নিষেধাজ্ঞা সরকারি সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে ১৪ এপ্রিল, ৩০ এপ্রিল, ৭ মে, ১৬ মে, ৩০ মে এবং ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়। ১৬ জুন থেকে প্রথমবারের মতো ঢাকা থেকে লন্ডন এবং কাতার রুটে ফ্লাইট চলাচল করার অনুমতি দেয়া হয়। এরই ধারাবাহিকতায় অন্যান্য দেশের ফ্লাইটগুলো চালু করা হচ্ছে।
গত ৭ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের সঙ্গে মধ্যপ্রাচ্যের দুই দেশ ওমান ও বাহরাইনের বিমান যোগাযোগ চালু হয়েছে। ইতোমধ্যে এই দুই দেশে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে তিন বিদেশি এয়ারলাইন্স।
এর আগে গত মে মাসে ফ্লাইট পরিচালনার বিষয়ে বেশকিছু নির্দেশনা ঠিক করে দেয় বেবিচক। সে সময় তারা বলেন, আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইকাও) নির্দেশনা অনুযায়ী ফ্লাইট পরিচালনা করতে হবে। এক্ষেত্রে উড়োজাহাজের এক সিটে বসবেন যাত্রী, পাশের সিট থাকবে ফাঁকা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এভাবেই ফ্লাইট পরিচালিত হবে- সেটা অভ্যন্তরীণ রুট হোক বা আন্তর্জাতিক রুট।
পরবর্তীতে আইকাওয়ের নির্দেশনা অনুযায়ী একটি গাইডলাইন তৈরি করে দেশের এয়ারলাইন্সগুলোর সঙ্গে মতবিনিময় করে নতুন সিদ্ধান্ত নেয় বেবিচক।
Related News
সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, খোঁজ মেলেনি ২০৩৮ জনের: পুলিশ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সারা দেশে ১৫Read More
আগস্টে ৫৫ নারী-শিশু হত্যা, ৫৪ জনকে ধর্ষণ
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের আগস্ট মাসে বাংলাদেশে অন্তত ৫৫ নারী ও কন্যাশিশুRead More



Comments are Closed