Main Menu

ফেসবুকে ছাত্রীর নগ্ন ছবি ছড়ানো সেই মৃত্যুঞ্জয় গ্রেপ্তার

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরার তালায় ফেসবুকে নগ্ন ছবি ছড়িয়ে দেয়ায় লজ্জায় বিউটি মন্ডল নামে এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত মৃত্যুঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তালা উপজেলার খেশরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মৃত্যুঞ্জয় রায় উপজেলার কলাগাছি গ্রামের জগদীশ রায়ের ছেলে। আত্মহত্যাকারী বিউটি মন্ডল (১৬) একই গ্রামের নিতাই মন্ডলের মেয়ে। সে সদ্য এসএসসি পাস করে উচ্চ মাধ্যমিকে ভর্তির অপেক্ষায় ছিল।

Manual4 Ad Code

তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, ফেসবুকে নগ্ন ছবি ছড়িয়ে দেয়ায় অপমানে ও লজ্জায় বিউটি মন্ডল নামের এক শিক্ষার্থী নিজ ঘরে রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর চাচা দিপংকর মন্ডল বাদী হয়ে মৃত্যুঞ্জয়কে আসামি করে মামলা করেন। মামলায় মৃত্যুঞ্জয়কে গ্রেপ্তার করা হয়েছে।

Manual1 Ad Code

তিনি বলেন, গত ৯ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে মা-বাবা বাড়িতে না থাকার সুযোগে আত্মহত্যা করে মেয়েটি। ঘটনার পর থেকেই অভিযুক্ত মৃত্যুঞ্জয়কে গ্রেপ্তারের জন্য তৎপরতা শুরু করে পুলিশ।

বিউটি মন্ডলের চাচা দিপংকর মন্ডল ঘটনার দিন জানিয়েছিলেন, মৃত্যুঞ্জয় দীর্ঘদিন ধরে বিউটিকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিউটি রাজি না হওয়ায় অশ্লীল ছবি তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দিতে থাকে। এক সপ্তাহ আগে অন্য মেয়ের নগ্ন ছবি এডিট করে তাতে বিউটির মুখ জুড়ে দিয়ে একাধিক ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়। এ ঘটনায় গত ৬ সেপ্টেম্বর (রোববার) তালা থানায় লিখিত অভিযোগ দেয় বিউটির বাবা। এরপর আত্মহত্যা করে বিউটি।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code