সিলেটে ৫৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরের লালদিঘীর পাড় থেকে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছে থাকা ৫৫ পিস ইয়াবা ও নগদ ১ লাখ ২৬ হাজার টাকা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত এনামুল হক (২০) গোয়াইনঘাট উপজেলার লক্ষণছড়া গ্রামের মৃত ফারুক আহমদের ছেলে।
জানা গেছে, শুক্রবার বিকেল ৪টার দিকে নগরীর লালদিঘীরপাড়ের ভাই ভাই আবাসিক হোটেলের সামনে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের খবর পেয়ে অভিযান চালায় কোতোয়ালি থানা পুলিশ। অভিযানকালে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ লাখ ২৬ হাজার টাকাসহ এনামুল হককে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মাদক আইনে আরো দুইটি মামলা রয়েছে।
Related News
সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির রয়েছে: সিসিক প্রশাসক
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন,Read More
সিলেটে হকার উচ্ছেদ অভিযানে আটক ৩৬
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হকার উচ্ছেদ অভিযান চালিয়েRead More



Comments are Closed