আজ বিদ্যুতহীন থাকবে সিলেটের কয়েকটি এলাকা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আওতাধীন ৩৩ কেভি কুমারগাঁও- শেখঘাট এবং কুমারগাঁও-বরইকান্দি ফিডারের বিভিন্ন এলাকায় জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এলাকাগুলো হচ্ছে-ঘাসিটুলা, মির্জাজাঙ্গাল, শাহজালাল ঘাট, কীন ব্রিজ, নবাব রোড, রামের দিঘীর পার, সুরমা মার্কেট, তোপখানা, লাল দিঘীর পার, ঘাসিটুলা মজুমদার পাড়া, শামিমাবাদ, কানিশাইল, বেতের বাজার, কলাপাড়া, টিকরপাড়া, শেখঘাট, কাজির বাজার, তেলিহাওর, তালতলা, মেডিকেল রোড, কাজল শাহ, ভাতালিয়া, কুয়ারপাড়, লামাবাজার, রিকাবী বাজার, মধু শহীদ, মুন্সী পাড়া, মিরের ময়দান, সাগরদিঘীর পার, পুলিশ লাইনস, বর্ণমালা পয়েন্ট, মনিপুরী বস্তি, সুবিদবাজার (আংশিক) এলাকা।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Related News
সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির রয়েছে: সিসিক প্রশাসক
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন,Read More
সিলেটে হকার উচ্ছেদ অভিযানে আটক ৩৬
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হকার উচ্ছেদ অভিযান চালিয়েRead More



Comments are Closed