Main Menu

ভারতে একদিনে মৃত্যু ১২০৯, শনাক্তের বিশ্বরেকর্ড

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: ফের একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের নতুন বিশ্বরেকর্ড হলো ভারতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৯৬ হাজার ৫৫১ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

Manual2 Ad Code

এছাড়া গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে ভারতে রেকর্ড এক হাজার ২০৯ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এটি এখন পর্যন্ত একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

Manual3 Ad Code

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ভারতে এ পর্যন্ত ৪৫ লাখ ৬২ হাজার ৪১৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩৫ লাখ ৪২ হাজার করোনা রোগী। ভারতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৭৬ হাজারের বেশি মানুষ।

সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের দিক দিয়ে বিশ্ব তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে ভারত। এ তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র ।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code