সিলেটে আরও ১০৬ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে একদিনে আরও ১০৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সিলেটের দুই ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।
এরমধ্যে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৬ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৮০ জনের করোনা শনাক্ত হয়।এ নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৮৫৩ জনে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, শুক্রবার ওসমানীর ল্যাবে ২৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেটের ১৯ জন, সুনামগঞ্জের চারজন, হবিগঞ্জের দুজন এবং মৌলভীবাজারের একজন রয়েছেন।
অন্যদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানান, শুক্রবার শাবির ল্যাবে ৪৬৮ জনের নমুনা পরীক্ষা করে ৮০ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জের ৩১ জন, হবিগঞ্জের ১১ জন, মৌলভীবাজারের ১৬ জন ও সিলেট জেলার ২২ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্রবার সকাল পর্যন্ত বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১১ হাজার ৭৪৭ জন। রাতে ১০৬ জন শনাক্ত হওয়ায় এ সংখ্যা এখন ১১ হাজার ৮৫৩ জনে দাঁড়াল। শনাক্তদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬ হাজার ৩৪৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ২২২ জন, হবিগঞ্জে ১ হাজার ৬৫৯ জন ও মৌলভীবাজারের ১ হাজার ৬১৬ জন রয়েছেন।
করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২০৩ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৪৭ জন, সুনামগঞ্জে ২২ জন, হবিগঞ্জে ১৪ জন এবং মৌলভীবাজার জেলায় ২০ জন রয়েছেন।
Related News
কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন
Manual8 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষাRead More
কমলগঞ্জে রাজকান্দি বন থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
Manual4 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনের দুর্গম পাহাড়ি এলাকাRead More



Comments are Closed