কানাইঘাটে অর্ধ কোটি টাকা নিয়ে ডিস্ট্রিবিউটর উধাও
কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাট উপজেলায় রুপালী ব্যংকের শিওরক্যাশ এজেন্টদের কাছ থেকে প্রতারণার মাধ্যেমে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ফলে এজেন্টরা প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের উপবৃত্তি এবং করোনাকালীন সরকারের বিভিন্ন অনুদানের টাকা গ্রাহকদের দিতে পারছেন না।
আজ শুক্রবার বিকেলে কানাইঘাট উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন শিওরক্যাশ এজেন্ট ব্যবসায়ীরা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন শিওরক্যাশ এজেন্ট আব্দুল কাহির।
লিখিত বক্তব্যে তিনি বলেন, কানাইঘাট-জকিগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার আওতাধীন রূপালী ব্যাংকের শিওরক্যাশ এর ডিস্ট্রিবিউটর সাহেদ আহমদ চৌধুরী। জকিগঞ্জের কাজলশার গ্রামে তার বাড়ি হলেও বিয়ানীবাজারস্থ এম এস কালার্স নামক ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে শিওরক্যাশ এজেন্ট আব্দুল কাহির বলেন, গত ১ জুলাই থেকে ডিস্ট্রিবিউটর সাহেদ আহমদ চৌধুরী কানাইঘাট উপজেলার বিভিন্ন বাজারের শিওরক্যাশ মোবাইল ব্যাংকিং এজেন্টের কাছ থেকে বিটুবি (বিটুবি মানে এজেন্ট কোড) করে বিভিন্ন তারিখে প্রায় অর্ধ কোটি টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়ে লাপাত্তা রয়েছেন। অনেক ব্যবসায়ীর কাছ থেকে তার ব্যাংক একাউন্টের চেক দিয়ে নগদ ও বিটুবি করে এসব টাকা নিয়েছেন। এরপর থেকে তিনি রয়েছেন লাপাত্তা। তার ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে গিয়ে তাকে খোঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি কোন ব্যবসায়ীর ফোনও ধরছেন না।
নিরুপায় হয়ে গত ৮ সেপ্টেম্বের কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে কানাইঘাটের শিওরক্যাশ এজেন্টরা লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ব্যবসায়ীরা আরো বলেন, এ ব্যাপারে রূপালী ব্যাংকের শিওরক্যাশের কর্মকর্তাদের স্মরণাপন্ন হয়েও কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না। এমতাবস্থায় সাহেদ চৌধুরী কর্তৃক শিওরক্যাশ এজেন্টদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া টাকা উদ্ধার এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং সুষ্ঠুভাবে শিওরক্যাশ এজেন্ট মোবাইল ব্যাংকিং কার্যক্রম সচল রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এজেন্ট ব্যবসায়ীরা।
সংবাদ সম্মেলনে শিওরক্যাশ এজেন্টদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. ইয়াহিয়া, শিব্বির আহমদ, জাকারিয়া, সেলিম উদ্দিন, আব্দুস শহিদ, জিল্লুর রহমান, বদরুল ইসলাম, মাহমুদ হোসেন, হেলাল আহমদ, আলমাছ উদ্দিন, হেলাল উদ্দিনসহ বেশ কয়েকজন।
Related News
জৈন্তাপুরে দুই মেম্বারের সমর্থকদের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামে আধিপত্য বিস্তারকেRead More
জকিগঞ্জে কিশোরের মরদেহ উদ্ধার
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাসুদ আহমদ (১৫) নামের এক কিশোরের মরদেহRead More



Comments are Closed