Main Menu

তানভির হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ছালেহপুর গ্রামে নির্মমভাবে খুন হওয়া তানভির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

১১ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা সিলেট সরদ উপজেলার খাদিমনগর ইউনিয়নে এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ৭০৭ আম্বরখানা শাখার সেক্রেটারি রফিকুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ছালেপুর জামে মসজিদের মোতাওয়াল্লী মানিক মিয়া, বাইশটিল্লা জামে মসজিদ এর মোতাওয়াল্লী হাদিস মিয়া, গোধুলী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি নুরুল আমিন, মেম্বার ৩নং ওয়ার্ড সাকিব মিয়া সাকির, ৩নং খাদিমনগর ইউনিয়ন আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক তোরাব আলী, বিশিষ্ট ব্যাবসায়ী আবদুল গণি, সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ৭০৭ আম্বরখানা শাখার সভাপতি আবুল হোসেন খান, বরকত আলী, আব্দুর রহিম, নিহত তানবীর এর চাচা রফিক মিয়া, ওয়ারিছ মিয়া, মইয়ারচর গ্রামের মুরব্বি ছইল মিয়া, হানিফ আলী, তেরা মিয়া, আব্দুল করিম, ফরজ আলী, বিলাল মিয়া, শহিদ মিয়া, বন্দে আলী, হাজী হেলাল আহমদ,মংলিপার গ্রামের ইমন আহমেদ, আব্দুল হাসিম নজির মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, নির্মমভাবে খুন হওয়া তানবির হত্যাকারীরা এখনও আইনশৃঙ্খলা বাহিনীর ধরা ছোঁয়ার বাহিরে রয়েছে। প্রায় ১০ দিন অতিবাহিত হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। আমরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দিতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি। যাতে করে ভবিষ্যতে যেন এ ধরনের কাজ আর কেউ করতে না পারে। অবিলম্বে এসব আসামীদের গ্রেফতার না করলে, আমরা আপামোর জনসাধারণকে সাথে নিয়ে যেকোন কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code