Main Menu

এটিএমের ৮০তম ও পপির ৪০তম জন্মদিন আজ

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক: ৮০ বছরে পা রেখেছেন বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা এ টি এম শামসুজ্জামান। ১৯৪১ সালের আজকের এই দিনে (১০ সেপ্টেম্বর) নোয়াখালীর দৌলতপুরে জন্মগ্রহণ করেন তিনি।

Manual1 Ad Code

অন্যদিকে, ১৯৮০ সালে আজকের এই দিনে খুলনার শিববাড়ীতে জন্মগ্রহণ করেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। ৪০ বসন্ত পার করেছেন জনপ্রিয় নায়িকা। আজ তারও জন্মদিন।

১৯৬১ সালে পরিচালক উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেন এ টি এম শামসুজ্জামান। প্রথম কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন ‘জলছবি’ চলচ্চিত্রের জন্য। ছবির পরিচালক ছিলেন নারায়ণ ঘোষ মিতা। এ পর্যন্ত শতাধিক চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন তিনি। কৌতুকাভিনেতা হিসেবে যথেষ্ট পরিচিত ছিলেন। ১৯৭৬ সালে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের ‘নয়নমণি’ চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন। অভিনয়ের জন্য পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে পেয়েছেন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক।

Manual7 Ad Code

মডেলিং থেকে চলচ্চিত্রে আসেন পপি। লাক্স-আনন্দ বিচিত্রার সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি লাভ করেন। ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ চলচ্চিত্র দিয়ে রুপালি পর্দায় যাত্রা শুরু করেন। এ পর্যন্ত তিনি ‘মেঘের কোলে রোদ’, ‘কি যাদু করিলা’, ‘গঙ্গাযাত্রা’য় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। মুক্তির অপেক্ষায় আছে তাঁর অভিনীত কয়েকটি চলচ্চিত্র।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code