করোনায় মারা গেলেন ঢাকা ওয়াসার চেয়ারম্যান
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ঢাকা ওয়াসার বোর্ড চেয়ারম্যান অধ্যাপক এম এ রশিদ। ইন্না লিল্লাহি… রাজেউন। মৃত্যুকালে তার বয়েস হয়েছিল ৬৭ বছর।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন ঢাকা ওয়াসার ব্যাবস্থাপনা পরিচালক তাকসিম এ খান।
তিনি বলেন, করোনায় আক্রান্তের পর ১৬ জুলাই থেকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ভেন্টিলেশনে ছিলেন অধ্যাপক এম এ রশিদ। সবশেষ নমুনা পরীক্ষায় তার কোভিড-১৯ পজেটিভ আসে। এ সময় তার অবস্থা উন্নতি হয়। পরে ৩ সেপ্টেম্বর থাকে তার অবস্থা খারাপ হতে থাকে। এরপর থেকে তিনি আইসিইউতে ছিলেন। বৃহস্পতিবার তার মৃত্যু হয়।
প্রসঙ্গত, ১৯৮৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক ছিলেন। গত বছরের সেপ্টেম্বর থেকে তিনি ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান।
Related News
শিবপুরে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুর উপজেলার ভরতেরকান্দি গ্রামে পিতাকে ধারালো ছুরি ওRead More
নরসিংদীতে আওয়ামী যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের জেলা শাখারRead More



Comments are Closed