সিলেটে দুই টাকায় খাবার বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: ‘সিলেট নগরীতে দুই টাকায় ইফতার’ নামক ইভেন্টের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া চ্যারিটি অর্গানাইজেশন ‘দ্যা হেল্পিং উইং’ তাদের নতুন প্রজেক্ট হাতে নিয়েছে ৷ পূর্বের ইভেন্টগুলোর সাথে সামঞ্জস্য রেখে এই প্রজেক্টের নাম দেওয়া হয়েছে ‘সিলেটে দুই টাকায় দুপুরের খাবার’!
সংগঠনটি উদ্যোগে আজ বৃহস্পতিবার তৃতীয় দিনের মত সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে খেটে-খাওয়া অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
সংগঠনটির কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা নাফিশ শামস তিয়াসের সঞ্চালনায় আয়োজিত এই বিতরণে উপস্থিত থেকে এই কার্যক্রমকে উৎসাহিত করেছেন, সিলেট জেলার প্রধান সরকারি কৌশু্লী (জিপি) ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এডভোকেট মো. রাজউদ্দিন।
এছাড়াও সংগঠনের চেয়ারম্যান রবিউল হাসান চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক নাদের আহমেদ চৌধুরীসহ উপস্থিত ছিলেন সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
করোনা প্রাদুর্ভাবে থমকে যাওয়া অর্থনীতির সাথে সাথে অচল হয়ে গেছে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষগুলোর জীবনের চাকা। তবু প্রবল উৎসাহে চলছে তাদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা৷ আর সেই চেষ্টায় ক্ষুদ্র পরিসরে হলেও তাদের পাশে দাঁড়ানোর জন্যই সংগঠনটি এই প্রজেক্ট হাতে নিয়েছে৷ তাদের গৃহীত এই উদ্যোগ সম্পর্কে সংগঠনটির সিলেট কার্যনির্বাহী কমিটির সহ-সাধারণ তারেকুল ইসলাম বলেন, ক্ষুদ্র সামর্থ্যে বেশি কিছু করা হয়তো সম্ভব হবে না। তবে সবার সাহায্য ও সহযোগিতা পেলে ইনশাআল্লাহ কিছুদিন এই মানুষগুলোর মুখে দুপুরের খাবার তুলে দিতে চাই৷
সংগঠনটি আরো জানিয়েছে কেউ তাদের এই মহতি উদ্যোগে সামিল হতে চাইলে সাহায্য পাঠাতে পারেন তাদের বিকাশ ও রকেট নাম্বারে। বিস্তারিত সকল তথ্য দেওয়া আছে তাদের অফিশিয়াল ফেইসবুক পেইজে। এছাড়াও কেউ চাইলে সরাসরি চাল, ডাল, ডিম, তেলসহ অন্যান্য রান্নার সামগ্রী দিয়ে সাহায্য করতে পারবেন।
Related News
দক্ষিণ সুরমায় বস্তাবন্দি লাশের রহস্য উন্মোচন, গ্রেফতার ৩
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশRead More
সিলেটে ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে ঝটিকা মিছিল ও রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগেRead More



Comments are Closed