সিলেটের দুই ল্যাবে ৮৪ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নতুন করে আরও ৮৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৯ জন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৫৫ জনের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে জানান, আমরা ৩২৭ জনের নমুনা রিসিভ করি। এর মধ্যে ২৮২ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের করোনা শনাক্ত হয়।শনাক্তদের মধ্যে সিলেটের ২৫ জন, সুনামগঞ্জের ২জন, হবিগঞ্জের একজন এবং মৌলভীবাজারের একজন রয়েছেন।
অন্যদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানান, বৃহস্পতিবার শাবির ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করে ৫৫ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জের ৩ জন, হবিগঞ্জের ১১ জন, মৌলভীবাজারের ১৫ জন ও সিলেট জেলার ২৬ জন রয়েছেন।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৭৫৩ জন। এরমধ্যে সিলেট জেলায় ৬ হাজার ৩০৩ জন, সুনামগঞ্জে ২ হাজার ১৬০, হবিগঞ্জে ১ হাজার ৩১ এবং মৌলভীবাজারে ১ হাজার ৬০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
Related News
আগস্ট মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরলো ৪৭ জনের
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আগস্ট মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৪৭ জনের প্রানহানিRead More
গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে চ্যাম্পিয়ন ‘হাকালুকির বাঘ’
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বৃহত্তর চন্দরপুর সিএনজি ৭০৭ শাখা ও যুবসমাজেরRead More



Comments are Closed