সিলেটে করোনায় আক্রান্ত বেড়ে ১১০৫৭, মৃত্যু ১৯১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। তিনজনই সিলেট জেলার বাসিন্দা।
এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯১ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৩৯ জন, সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১২ জন এবং মৌলভীবাজারে ২০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) সিলেটের কার্যালয় থেকে পাঠানো কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশন প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের আরও ৯২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে সিলেট জেলায় ৪১ জন, সুনামগঞ্জে ১৮ জন, হবিগঞ্জে ৮ জন এবং মৌলভীবাজারে ২৫ জন।
এ নিয়ে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগী সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ হাজার ৫৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ৫ হাজার ৮৪৭, সুনামগঞ্জে ২ হাজার ৯৪, হবিগঞ্জে ১ হাজার ৫৮০ এবং মৌলভীবাজারে ১ হাজার ৫৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ১১০ জন। নতুন সুস্থদের মধ্যে সিলেট জেলায় ৩২ জন, সুনামগঞ্জে ১৫ জন, হবিগঞ্জে ১৯ এবং মৌলভীবাজারে ৪৪ জন।
নতুন সুস্থদের নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত সিলেট বিভাগে ৮ হাজার ১৫৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ৪ হাজার ২৩১, সুনামগঞ্জে ১ হাজার ৭৪৪, হবিগঞ্জে ১০৪৭, মৌলভীবাজারে ১১৩৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
আর করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৫১৩ জন। এরমধ্যে ১৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।
অন্যদিকে গত ১০ মার্চ থেকে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ১৭ হাজার ৯৪৭ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১৭ হাজার ২৪৮ জনকে। বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ৬৯৯ জন।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More



Comments are Closed