Main Menu

সিলেটের দুই ল্যাবে আরো ৮৩ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দুই ল্যাবে সোমবার (৩১ আগস্ট) আরও ৮৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তন্মধ্যে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩১ জনের এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৫২ জনের করোনা শনাক্ত হয়। এনিয়ে সিলেট বিভাগে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৮৯০ জনে।

ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, সোমবার এই ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষায় ৩১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে ২৯ জনই সিলেট জেলার বাসিন্দা। আর বাকি ২জন সুনামগঞ্জের।

সিলেটের ২৯ জনের মধ্যে রয়েছেন ৪ চিকিৎসক। তাদের মধ্যে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালেরই তিনজন রয়েছেন।

এদিকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে আজ মোট ১৫৪টি নমুনা পরীক্ষা করা হলে এই ৫২ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়।

শনাক্ত হওয়া ৫২ জনের মধ্যে সিলেট জেলায় ১০ জন, সুনামগঞ্জ জেলায় ১৯ জন ও হবিগঞ্জ জেলায় ২৩ জন রয়েছেন।

Share





Related News

Comments are Closed