বিশ্বনাথে রাতে ঘরে ঢুকে যুবতীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ১৮ বছরের এক অসহায় যুবতী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ফয়ছল আহমদ (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের লালু মিয়ার ছেলে।
সোমবার (৩১আগষ্ট) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। গতকাল রোববার রাতে স্থানীয় রাজাগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার এসআই নুর হোসেন। তিনি বলেন, রোববার ধর্ষককে গ্রেফতারের পর সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আর ওই মেয়েকে উদ্ধার করে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নির্যাতিতার বাবা সবজি বিক্রেতা নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, দারিদ্রতার জন্যে ৫ বছর বয়সে আখলুছ আলী নামের এক সৌদী প্রবাসীর কাছে তার মেয়েকে দত্তক দেন। আখলুছ আলী প্রবাসে থাকায় তার স্ত্রী জোছনা বেগম ওই যুবতী মেয়েকে নিয়ে একা বাড়িতে বসবাস করছিলেন। গত ২৬ আগষ্ট রাতে তাদের ঘরে ঢুকে পাশের বাড়ির বখাটে ফয়ছল জোরপূর্বক যুবতী ওই মেয়েকে ধর্ষণ করে। পরে পালক মাতা জোছনা বেগম মেয়েটির বাবাকে মোবাইল ফোনে বিষয়টি জানালে ওই রাতেই তারা মেয়েটিকে কাদিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে দুইদিন চিকিৎসা দেওয়ার পর ২৮ আগষ্ট বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ মেয়েটিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বর্তমানে মেয়েটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় গতকাল রোববার রাতে নির্যাতিতার বাবা বিশ্বনাথ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন (মামলা নং ২৪)।
বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুর রহমান মুসা সাংবাদিকদের বলেন, গত ২৮ আগষ্ট বিকেল পৌনে ৪টার দিকে ওই মেয়েকে হাসপাতালে আনা হলে সাথে সাথে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়।
Related News
জৈন্তাপুরে দেড় লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুমিন আহমদRead More
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More



Comments are Closed