করোনামুক্ত হতে চলেছে সৌদি আরব
বৈশাখী নিউজ ডেস্ক : করোনাভাইরাস মহামারির প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে সৌদি আরবের। দেশটিতে গত কয়েক সপ্তাহ ধরেই ধারাবাহিকভাবে আক্রান্ত-মৃত্যুর হার কমার বিপরীতে বেড়েছে সুস্থতার হার। এর মধ্যে গত এপ্রিলের পর থেকে ৩০ আগস্ট রবিবার দেশটিতে সবচেয়ে কম সংখ্যক নতুন রোগী শনাক্ত হয়েছে।
এদিন সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে নতুন করে মাত্র ৯১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ১৪ হাজার ৮২১ জন। এর আগে, গত শনিবার সৌদিতে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন ৯৮৭ জন।
রবিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে মারা গেছেন ৩০ জন। ফলে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮৭০ জন।
এদিন দেশটিতে নতুন রোগী শনাক্তের চেয়ে সুস্থ হয়েছেন বেশি মানুষ। রবিবার সেখানে করোনামুক্ত ঘোষিত হয়েছেন অন্তত ১ হাজার ২২৬ জন। এ নিয়ে সৌদিতে করোনায় আক্রান্তদের মধ্যে ২ লাখ ৮৯ হাজার ৬৬৭ জনই সুস্থ হয়ে উঠেছেন।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. মুহাম্মদ আল-আবদেল আলী জানিয়েছেন, দেশটিতে বর্তমানে সক্রিয় করোনা রোগী রয়েছেন ২১ হাজার ২৮৪ জন। এদের মধ্যে ১ হাজার ৫৪৫ জনের অবস্থা গুরুতর।
সূত্র: আরব নিউজ।
Related News
হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ থেকে ভারত, চীন, ইরাকRead More
সৌদিআরব জুড়ে সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত, বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতাRead More



Comments are Closed