গোলাপগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘায় খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৩০ আগস্ট) বিকাল ৩টার দিকে বাঘা ইউনিয়নের মুসলিমাবাদ বাঘা হাওরের একটি গর্তে পরে এই দুর্ঘটনা ঘটে।
মৃত শিশু একই ইউনিয়নের কালাকোনা গ্রামের কুয়েত প্রবাসী ইউনুছ মিয়ার পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন বাঘা ইউনিয়নের চেয়ারম্যান ছানা মিয়া।
নিহত শিশুর মামা মুরাক্কিব আহমদ জানান, আমার ভাগনে বেড়াতে এসে খেলার ছলে সকলের চোখ ফাঁকি দিয়ে ঘর থেকে বের হয়ে পার্শ্ববর্তী বাঘার হাওর পাড়ে একটি গর্তে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর গর্তের মধ্যে লাশ ভেসে উঠতে দেখা যায়।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুনুর রশিদ চৌধুরী পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed