দেশে করোনায় আরও ৪২ মৃত্যু, শনাক্ত ১৮৯৭
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে ১১ হাজার ৯৩৪টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৮৯৭ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ফলে দেশে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ১০ হাজার ৮২২ জনে।
এছাড়াও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। ফলে দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ২৪৮ জনে।
রবিবার (৩০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে থেকে ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৪৪ জন রোগী সুস্থ হয়েছেন। ফলে করোনা থেকে সুস্থ্য হওয়া রোগীর মোট সংখ্যা দাঁড়াল ২ লাখ ১ হাজার ৯০৭ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ৯২টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ পরীক্ষা ও পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। এসব ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ১২০টি নমুনা সংগ্রহ এবং ১১ হাজার ৯৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। ফলে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৭ হাজার ৭৪৯-এ।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৫ দশমিক ৯০ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ২১ শতাংশ। মোট রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৪ দশমিক ৯৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed