বিশ্বে করোনায় আক্রান্ত আড়াই কোটি ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক: মহামারির লাগাম টানতে বিশ্বের বিভিন্ন দেশ নতুন করে বিধি-নিষেধ আরোপ করলেও করোনাভাইরাসের বিস্তারের গতি রয়েছে ঊর্ধ্বমুখী। বিশ্বজুড়ে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা রোববার আড়াই কোটি ছাড়িয়েছে।
ফরাসী বার্তাসংস্থা এএফপির পরিসংখ্যান বলছে, জুলাইয়ের মাঝামঝি সময়ের পর থেকে বিশ্বজুড়ে প্রতি চারদিনে নতুন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় ১০ লাখ করে মানুষ। করোনায় আক্রান্তের সংখ্যা আড়াই কোটি ছুয়ে ফেলার দিনে ভারতে ৭৮ হাজারের বেশি শনাক্ত হয়েছে; যা এ যাবৎকালে বিশ্বে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
টাইমস অব ইন্ডিয়া বলছে, শনিবার দেশটিতে ৭৮ হাজার ৯০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন; যা বিশ্বের যেকোনও দেশে একদিনে সর্বোচ্চ সংক্রমণ। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৩ হাজার ৬৫৭ জন।
অর্থনীতির ওপর চাপ কমিয়ে আনতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ ভারতে সাপ্তাহিক ছুটির দিনে লকডাউনের বিধি-নিষেধ শিথিল করা হচ্ছে। ১৩০ কোটি মানুষের এই দেশ করোনা ভাইরাসের নতুন উপকেন্দ্রে পরিণত হয়েছে।
এর আগে বিশ্বে একদিনে সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছিল গত ২৫ জুলাই যুক্তরাষ্ট্রে। করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে ওইদিন ৭৮ হাজার ৪২৭ জনের সংক্রমণ শনাক্ত হয়।
নিউজিল্যান্ড এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো করোনার প্রাথমিক প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে অনেকাংশে সফল হলেও বর্তমানে নতুন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে হিমশিম খাচ্ছে।
এএফপির পরিসংখ্যান অনুযায়ী, রোববার পর্যন্ত বিশ্বে শ্বাস-প্রশ্বাসের সমস্যাজনিত এই রোগে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৫০ লাখ ২৯ হাজার ২৫০ জন। যাদের ৮ লাখ ৪২ হাজার ৯১৫ জন মারা গেছেন। বিশ্বে করোনাভাইরাসে মোট আক্রান্তের প্রায় ৪০ শতাংশই যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের।
মহামারি করোনায় বিশ্বে সর্বাধিক মৃত্যুর রেকর্ড হয়েছে যুক্তরাষ্ট্রে; দেশটিতে মারা গেছেন ১ লাখ ৮৬ হাজার ৮৫৫ জন এবং আক্রান্ত হয়েছেন ৬১ লাখ ৩৯ হাজারের বেশি মানুষ।
সূত্র: এএফপি, রয়টার্স।
Related News
হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ থেকে ভারত, চীন, ইরাকRead More
সৌদিআরব জুড়ে সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত, বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতাRead More



Comments are Closed