বিয়ানীবাজারে করোনায় কিশোরীর মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার উপজেলায় করোনায় এক কিশোরীর মৃত্যু হয়েছে। মৃত বুশরা বেগম উপজেলার চারখাই পইলগ্রামের মুহিবুর রহমানের কন্যা।
বুধবার বেলা ১২টায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার করোনা নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। পরে বুধবার সকালে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে করোনা আইসোলেশন সেন্টারে প্রেরণ করা হলে বেলা ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আবু ইশহাক আজাদ জানান, স্বাস্থবিধি অনুযায়ী তার নিজ গ্রামের বাড়িতে দাফন কার্য সম্পন্ন করবে উপজেলা সেচ্ছাসেবী দল। ইতোমধ্যে সেচ্ছাসেবীরা দাফন কার্যের সকল প্রস্তুতি নিয়েছে। এ নিয়ে বিয়ানীবাজার উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ১৭ জনের প্রাণহানি হয়েছে।
Related News
জৈন্তাপুরে দুই মেম্বারের সমর্থকদের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামে আধিপত্য বিস্তারকেRead More
জকিগঞ্জে কিশোরের মরদেহ উদ্ধার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাসুদ আহমদ (১৫) নামের এক কিশোরের মরদেহRead More



Comments are Closed