Main Menu

দেশে করোনায় আরও ৫৪ মৃত্যু, শনাক্ত ২৫১৯

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮২ জনে।

Manual7 Ad Code

এছাড়া, নতুন করে ২ হাজার ৫১৯ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ২ হাজার ১৪৭ জনে।

Manual7 Ad Code

বুধবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Manual8 Ad Code

বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ৯১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৮৩৫টি এবং পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৭০টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৪ লাখ ৮৫ হাজার ২৬১টি।

নতুন যে ৫৪ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩৯ এবং নারী ১৫ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩ হাজার ২০৮ জন এবং নারী ৮৭৮ জন।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৪২৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯০ হাজার ১৮৩ জন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code