দক্ষিণ সুরমায় বিদ্যুৎস্পৃষ্টে ট্রলার চালকের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে এক ট্রলার চালক মারা গেছেন। তার নাম হেলা মিয়া (২০)।
বুধবার সকালে স্থানীয় আলেক এন্টারপ্রাইজে এ ঘটনা ঘটে। নিহত হেলাল মিয়া সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট মোদেরগাঁওয়ের নেয়ামত আলীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সুরমা নদী পথে ট্রলার (ইঞ্জিন নৌকা) চালক হেলাল মিয়া সকালে আলেক এন্টারপ্রাইজ নামক ব্যবসা প্রতিষ্ঠানে ডিজেল কিনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। খবর পেয়ে সকাল সাড়ে ১১টায় পুলিশ সেখানে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলেও জানান তিনি।
Related News
সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির রয়েছে: সিসিক প্রশাসক
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন,Read More
সিলেটে হকার উচ্ছেদ অভিযানে আটক ৩৬
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হকার উচ্ছেদ অভিযান চালিয়েRead More



Comments are Closed