Main Menu

সুনামগঞ্জে করোনায় আক্রান্ত ব্যবসায়ীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন সুনামগঞ্জের এক ব্যবসায়ী মারা গেছেন। ওই ব্যবসায়ীর নাম দেবাংশু দাশ রেন্টু (৫০)।

বুধবার (৫ আগস্ট) দুপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সুনামগঞ্জ পৌর শহরের পুরোনো পৌরভবন-সংলগ্ন এলাকায় স্টুডিও ব্যবসা ছিল রেন্টুর। শহরের নতুনপাড়া এলাকার বাসিন্দা রেন্টু সবমহলে পরিচিত ছিলেন।

করোনায় আক্রান্ত হয়ে গত ১৬ জুলাই সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন রেন্টু। সেখানে আজ বুধবার দুপুরে তিনি মারা যান।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সুনামগঞ্জে আজ বুধবার পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন।

Share





Related News

Comments are Closed