বৈরুত বিস্ফোরণে ৪ বাংলাদেশি নিহত, আহত ৭৮
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত চারজন বাংলাদেশি নিহত এবং ৭৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া এ ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্য আহত হয়েছেন।
বুধবার (৫ আগস্ট) লেবাননে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান, পিএসসি দূতাবাসের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এ তথ্য জানান।
নিহতদের মধ্যে দুই জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত। এদের একজনের নাম মেহেদী হাসান, অপরজন মিজানুর রহমান। তবে বাকি দুইজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তাছাড়া, গতকালের বিস্ফোরণে বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজের ২১ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৈরুতের এ বিস্ফোরণে ৭৮ জন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। তাদের বিষয়ে খোঁজ খবর নিচ্ছে বাংলাদেশ দূতাবাস। লেবাননে প্রায় দেড় লাখ বাংলাদেশি বসবাস করেন।
এদিকে ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনায় হেল্পলাইন চালু করেছে লেবাননের বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশিদের হতাহতের খবর জানাতে হেল্পলাইনে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় মারাত্মক বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা বৈরুত। এ ঘটনায় প্রায় শতাধিক নিহত এবং ৪ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed