বড়লেখায় কাতার প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় আবু বকর (২৭) নামে এক কাতার প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৯ জুলাই) বেলা দেড়টার দিকে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের বাদেজঙ্গল গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আবু বকর ওই গ্রামের শামীম আহমদের ছেলে। আবু বকর মঙ্গলবার (২৮ জুলাই) কাতার থেকে ছুটিতে দেশে এসেছেন।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু বকর দীর্ঘদিন ধরে কাতারে ছিলেন। ছুটি পেয়ে মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে তিনি দেশে আসেন। রাতে তিনি পরিবারের সবার সাথে খাবার খেয়ে নিজ শয়ন কক্ষে ঘুমাতে যান। বুধবার সকালে তাঁর কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পায়। খবর পেয়ে বেলা একটায় পুলিশ সেখানে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।
বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) হযরত আলী বলেন, আবু বকর দীর্ঘদিন কাতারে ছিলেন। গতকাল তিনি বাড়িতে এসেছেন। রাতে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান। সকালে তাঁর কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
তাঁর পরিবার জানিয়েছে, বকর দীর্ঘদিন থেকে মানসিক সম্স্যায় ভুগছিলেন। একারণে তিনি আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed