বিমানের ঢাকা-কুয়েত ফ্লাইট চালু আগস্টে
বৈশাখী নিউজ ডেস্ক: আগস্ট থেকে ঢাকা-কুয়েত রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। করোনা মহামারীর কারণে দীর্ঘ তিন মাস বন্ধ ছিল এ রুটে ফ্লাইট চলাচল।
আগস্ট থেকে প্রতি মঙ্গলবার ঢাকা-কুয়েত-ঢাকা রুটে সপ্তাহে একদিন ফ্লাইট চালানো হবে বলে জানিয়েছেন বিমানের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।
এছাড়া ঢাকা-দুবাই-ঢাকা রুটে বিমান এখন থেকে প্রতি সপ্তাহে তিনটির বদলে পাঁচটি শিডিউল ফ্লাইট চালাবে বলেও জানিয়েছেন তিনি।
করোনাভাইরাসের কারণে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশও গত মার্চের মাঝামাঝি সময়ে অধিকাংশ আন্তর্জাতিক রুটে নিয়মত যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়। বিভিন্ন দেশে বিধিনিষিধ শিথিল হওয়ার পর ১ জুন থেকে বাংলাদেশেও আন্তর্জাতিক ফ্লাইটগুলো ধীরে ধীরে সচল হচ্ছে।
Related News
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More
প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না অ্যান্টিবায়োটিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করতে কঠোর মনিটরিং ব্যবস্থা জোরদারRead More



Comments are Closed