ধর্ষণের বিচার চেয়ে ফের ধর্ষণের শিকার নারাী শ্রমিক
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পিক-আপ চালক কর্তৃক ধর্ষণের শিকার হয়ে বিচার চাইতে গিয়ে ইউপি সদস্য কর্তৃক ফের ধর্ষণের শিকার হয়েছেন এক নারী পোশাক শ্রমিক।
এ ঘটনায় শনিবার ওই পোশাক শ্রমিক বাদী হয়ে কাওরাইদ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য ও উপজেলার নয়াপাড়া গ্রামের মৃত আঃ হেকিমের ছেলে কলিম উদ্দিন (৪০) এবং পিক-আপ চালক একই গ্রামের আঃ খালেকের ছেলে পারভেজ আহম্মেদ (২৮) এর বিরুদ্ধে মামলা করেছেন।
পুলিশ শনিবার দুপুরে পিক-আপ চালক পারভেজকে গ্রেফতার করেছে।
মামলার অভিযোগ সুত্রে জানা যায়, ওই নারী পোশাক শ্রমিক স্থানীয় একটি পোশাক কারখানায় চাকুরী করেন। কর্মস্থলে যাওয়া আসার পথে পিকআপ চালক পারভেজ আহমেদের সাথে প্রেমের সম্পর্ক হয়।
গত ১৮ জুলাই রাতে বিয়ের প্রলোভন দিয়ে ওই নারী শ্রমিককে তার (পারভেজ) বাড়িতে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। এক পর্যায়ে পারভেজ বাড়ি থেকে পালিয়ে গেলে ১৯ জুলাই রাতে পিক-আপ মালিক ও স্থানীয় ইউপি সদস্য কলিম উদ্দিনকে বিষয়টি জানায় ওই নারী শ্রমিক। পরে পারভেজের সাথে বিয়ের ব্যবস্থা করা ও বিচারের ব্যবস্থার আশ্বাস দিয়ে ওই নারী শ্রমিককে মোটর সাইকেল যোগে দুই কিলোমিটার দুরে নিয়ে গাজারী বনের ভিতরে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ওই ইউপি সদস্য।
শ্রীপুর থানার ইন্সপেক্টর তদন্ত মনিরুজ্জামান জানান, ইউপি সদস্য কলিম উদ্দিন ও পিক-আপ চালকের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন ওই নারী শ্রমিক। পরে শ্রীপুর উপজেলার নয়াপাড়া এলাকা থেকে পিকআপ চালক পারভেজ আহমেদকে গ্রেফতার করা হয়েছে।
Related News
চাকরির জন্য রাশিয়ায় নিয়ে নামানো হয় যুদ্ধে, প্রাণ হারান ২০ বাংলাদেশির
বৈশাখী নিউজ ডেস্ক: নির্মাণপ্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নিয়ে যাওয়ার পর দেশটির সেনাবাহিনীর হাতে তুলেRead More
স্বামীর পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে স্বামীর পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রী রেহানা বেগম (৩৮) এরRead More



Comments are Closed