দেশে করোনায় আরও ৩৮ মৃত্যু, শনাক্ত ২৫২০
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৭৪ জন। তাদের মধ্যে পুরুষ ২ হাজার ২৬৬ জন এবং নারী ৬০৮ জন।
এসময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৫২০ জন। আর মোট শনাক্ত হয়েছেন ২ লাখ ২১ হাজার ১৭৮ জন।
শনিবার (২৫ জুলাই) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ৬১৫টি এবং পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ১০ হাজার ৪৪৬টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১১ লাখ ১ হাজার ৪৮০টি।
নতুন মারা যাওয়া ৩৮ জনের মধ্যে ২৯ জন পুরুষ এবং নয়জন নারী।
করোনাভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ১১৪ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ২২ হাজার ৯০ জন।
Related News
ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পর্যালোচনায় কমিটি হবে
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশি কারিকুলামে ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল সম্পন্ন করা দেশের ইংরেজি মাধ্যমেরRead More
ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের একের পরRead More



Comments are Closed