সিলেট বিভাগে করোনায় আক্রান্ত ৭৩৪৬, মৃত্যু ১৩০
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগের চার জেলায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৭,৩৪৬-এ দাঁড়িয়েছে। আক্রান্তের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩,৯৩৪ জন, সুনামগঞ্জে ১,৩৮৫, হবিগঞ্জে ১,১০৯ ও মৌলভীবাজার জেলায় ৯১৮ জন।
স্বাস্থ্য বিভাগ, সিলেট-এর শনিবার (২৫ জুলাই) সকালের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
আক্রান্তের পাশাপাশি এ বিভাগের মৃত্যুর হারও উর্ধ্বমুখী। গত ১০ মার্চ থেকে গতকাল শুক্রবার রাত পর্যন্ত সময়ে এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩০ জনের। এর মধ্যে সিলেট জেলায় ৯৬ জন, সুনামগঞ্জে ১৪ জন এবং হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় ১০ জন করে করোনা রোগীর মৃত্যু হয়েছে।
চার জেলায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৩০৩৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯৬৯, সুনামগঞ্জে ১০৪৩, হবিগঞ্জে ৫৪০, মৌলভীবাজারে ৪৮২ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য বিভাগ সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিসংখ্যান থেকে আরও জানা যায়, চার জেলায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২১২ জন। এদের মধ্যে ৮৩ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৪৭ জন, হবিগঞ্জের হাসপাতালে ৫৬ জন ও মৌলভীবাজারে ২৬ জন।
বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হয়। ওসমানীর ল্যাবে সিলেট জেলার ও শাবির ল্যাবে সুনামগঞ্জ জেলা থেকে সংগৃহিত নমুনাগুলো পরীক্ষা করা হয়। এছাড়া বিভাগের অন্য দুই জেলা হবিগঞ্জ ও মৌলভীবাজারের নমুনাগুলো ঢাকার ল্যাবে পরীক্ষা করা হয়।
Related News
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগRead More
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More



Comments are Closed