সিলেটের দুই ল্যাবে ৭৬ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দুই ল্যাবে আরো ৭৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ শুক্রবার ওসমানী মেডিকেলের ল্যাবে ৫২ জন ও শাবির ল্যাবে ২৪ জনের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল জানান, ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে আজ নমুনা পরীক্ষায় ৫২ জন শনাক্ত হন। তন্মধ্যে সিলেট জেলার ৪৪ জন, সুনামগঞ্জের ৪ জন, মৌলভীবাজারের ২ জন ও হবিগঞ্জের ২ জন রয়েছেন।
শনাক্তদের মধ্যে পাঁচ চিকিৎসকও রয়েছেন। তাঁরা হলেন- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফারিয়া বিনতে জামান, সালাহ উদ্দিন, সঞ্জিত গোয়ালা, অন্তিম হাসান ও আরাফাত জাহান।
এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে সহকারী অধ্যাপক মো. হাম্মাদুল হক জানান শাবির ল্যাবে আজ ১৩৫টি নমুনা পরীক্ষায় ২৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে ১৫ জন সিলেটের ও ৯ জন সুনামগঞ্জের।
এ নিয়ে শুক্রবার (২৪ জুলাই) রাত ১০টা পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৩২০ জন। তন্মধ্যে সিলেট জেলায় ৩৯৩৫ জন, সুনামগঞ্জে ১৩৯০ জন, মৌলভীবাজারে ৯০০ জন ও হবিগঞ্জে ১০৯৫ জন রয়েছেন।
মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে এপর্যন্ত মারা গেছেন ১২৯ জন। এরমধ্যে সিলেটে ৯৫ জন, সুনামগঞ্জে ১৪ জন, হবিগঞ্জে ১০ এবং মৌলভীবাজারের ১০ জন।
অন্যদিকে শুক্রবার দুপুর পর্যন্ত সিলেট বিভাগের ৩ হাজার ২০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ৯৬৫ জন, সুনামগঞ্জে ১০৪৩ জন, হবিগঞ্জে ৫৪০ জন, মৌলভীবাজারে ৪৭২ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed