দক্ষিণ সুরমায় নিজাম হত্যায় স্ত্রীর স্বীকারোক্তি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার মোমিনখলায় নিজাম আহমদ হত্যা মামলার আসামী স্ত্রী জেনী বেগম দায় স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকালে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক জিয়াদুর রহমানের আদালতে তিনি আধঘণ্টা এ জবানবন্দী দেন। জবানবন্দী শেষে আদালতের বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
হত্যাকান্ডের পর পালিয়ে যাওয়া জেনী বেগমকে বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে ফেঞ্চুগঞ্চের হাকালুকি হাওর এলাকা থেকে গ্রেফতার করে। সে ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়ার যুদিষ্টি গ্রামের মধ্যপাড়ার আছাই মিয়ার মেয়ে।
মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ সুরমা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, টাকা আত্মসাতের কোন ঘটনা ঘটেনি, এ তথ্য সঠিক নয়। মূলত পারিবারিক কলহের জেরেই এই ঘটনা ঘটেছে। এই হত্যাকান্ডের সাথে আর কেউ জড়িত আছে কিনা এ প্রসংঙ্গে তিনি বলেন, যতটুকু জেনেছি এই হত্যাকান্ড তিনি একাই ঘটিয়েছেন।
তিনি আরও জানান, নিহত নিজামের ভাতিজা তুহিন আহমদ মামলার এজাহারে যেসব অভিযোগ করেন (পারিবারিক কলহ) আদালতে নিহতের স্ত্রী একই কথা বলেছেন। নিহত নিজামের সাথে জেনি বেগমের বিয়ে হয় প্রায় ১৮ বছর পূর্বে। রাফি (১৫) ও রাহি (১০) নামে তাদের দুই সন্তান রয়েছে।
দক্ষিণ সুরমা থানার জেনারেল রেকর্ড অফিসার (জিআরও) জানু মিয়া জানান, স্বামীকে খুন করার দায়ে নিহতের স্ত্রী জেনি বেগম সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে দায় স্বীকার করে জবানবন্দী দিয়েছেন।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীকে হত্যার ঘটনায় আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More
সিলেটে হাসপাতালে শিশুকে ধর্ষণ, আসামীর যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় সুমেল খাঁ (৪০)Read More



Comments are Closed