Main Menu

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন স্মরণ

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের পিরুজআলী এলাকায় নুহাশপল্লীতে হুমায়ুন আহমেদের কবরের পাশেই জাদুঘর স্থাপন করা হবে বলে জানিয়েছেন, তার স্ত্রী মেহের আফরোজ শাওন। তবে, পারিবারিক সমন্বয়হীনতার জন্য জাদুঘরটি স্থাপনে একটু বিলম্ভ হচ্ছে বলে অভিযোগ শাওনের।

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ৮ম মৃত্যুবার্ষিকী আজ রোববার। করোনাকালের বাস্তবতায় অনাম্বর আয়োজনে এবার এই লেখককে স্মরণ করা হলো। সকালে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই পুত্র নিনিত ও নিষাদ হুমায়ূনের উপস্থিতিতে কবর জিয়ারত করা হয়। এসময় লেখকের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়।

কবর জিয়ারত শেষে মেহের আফরোজ শাওন গণমাধ্যমকে হুমাযূনের স্বপ্ন এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্বক্ত করেন। এবং পরিবারের সমন্বয়হীণতার অভাবে এখনও হুমায়ূন স্মৃতি জাদুঘর স্থাপন সম্ভব হয়নি।

প্রতিবারের মতো ১৯ জুলাই রোববার সকাল থেকে হুমায়ুন পরিবার, তাঁর ভক্ত, লেখক ও প্রকাশকরা ফুল হাতে শ্রদ্ধা জানাতে আসেন নুহাশপল্লীর লিচু তলায়। এবার করোনা ঝুঁকিতে স্বাস্থ্যবিধির বাধ্যবাধকতা থাকায় দূরদূরান্তের লেখক ভক্তরা নুহাশপল্লীতে না এলেও লেখককে স্মরণ করছেন, নন্দিত লেখকের প্রিয় চরিত্র হলুদ পাঞ্জাবিতে হিমুরা।

হুমায়ুন আহমদ মৃত্যুর ৭ বছর পার হলেও পাঠকের মন জুড়ে জায়গা করে আছেন তিনি ।

Share





Related News

Comments are Closed