Main Menu

মদনে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনার মদন উপজেলার পৌরসভা জাহাঙ্গীরপুর বৈশ্যপাড়া রঞ্জিতের বাসা থেকে শনিবার পান্না দেবনাথ (২০) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

পরিবার সুত্রে জানা যায়, পান্না দেবনাথ ময়মনসিংহ তারাকান্দা উপজেলায় মালি ডাঙ্গা গ্রামে পলাশ দেবনাথের স্ত্রী ও নেত্রকোনা কলমাকান্দা উপজেলা গোপাল দেবনাথের মেয়ে। পান্নার পিতা গোপাল দেবনাথ মদন পৌরসভায় পানের ব্যবসা করেন। পরিবার নিয়ে বৈশ্যপাড়া রঞ্জিতের বাসায় ভাড়া থাকেন। পান্নার স্বামী ব্যবসার কাজে ময়মনসিংহ থাকেন। শনিবার সকালে পলাশ দেবনাথের মা ও চাচী পান্নাকে স্বামীর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য মদন আসেন।

সন্ধ্যার দিকে পান্নাকে বাসায় রেখে তার শাশুরী চাচী শাশুরীকে নিয়ে মা মদন বাজারে আত্মীয় বাসায় বেড়াতে যান। এসময় খালি বাসায় পান্না রুমের দরজা বন্ধ করে জানালার গ্রিলের সাথে ওড়না পেছিঁয়ে আত্মহত্যা করেন।

কিছুক্ষণ পরে মালিকের মেয়ে দিতি ডাকাডাকি করে কোন সারাশব্দ না পেয়ে দরজা ধাক্কা দিয়ে খুলে দেখতে পায় গৃহবধু জানালার গ্রিলের সাথে ওড়না পেছিঁয়ে ঝুলে রয়েছে। তার ডাক চিৎকার শুনে প্রতিবেশীরা দেখার জন্য ছুটে আসে।

পরে মদন থানায় খবর দিলে অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরী সার্কেল) জামাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরির্দশন শেষে লাশ ময়না তদন্ত করার জন্য নেত্রকোনায় মর্গে প্রেরণ করেণ।

Share





Related News

Comments are Closed