ব্রাহ্মণবাড়িয়ায় আসামির ছুরিকাঘাতে এএসআই নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় মাদক মামলার আসামি ধরতে গিয়ে এক এএসআই ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ সময় আরো এক এএসআই আহত হয়েছেন। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে সদর উপজেলার চাঁনপুর বাজার এলাকায়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৫টার দিকে সদর থানার এএসআই আমির হোসেন (৩৫) ও এএসআই মনি শংকর চাকমা (৩৪) গ্রেফতারী পরোয়ানার আসামি চাঁনপুর বগাহাটি গ্রামের মুসা মিয়ার ছেলে মামুনকে ধরতে যান। সদর উপজেলা মাছিহাতা ইউনিয়নের পাঘাচং গ্রামের চাঁনপুর মাছবাজারে মাদক মামলার আসামী মামুনকে খোঁজ করতে থাকে। এ সময় মামুন ধারালো অস্ত্র দিয়ে এএসআই আমির হোসেনের বুকে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার আনিসুর রহমানসহ জেলার শীর্ষ পুলিশ কর্মকর্তারা জেলা সদর হাসপাতালে ছুটে আসেন।
পুলিশ সুপার আনিসুর রহমান জানান, মাদক মামলার আসামির খোঁজ নেবার সময় তাকে ছুরিকাঘাত করা হয়। নিহত এএসআই আমির হোসেন ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার মোনতাজ আলীর পুত্র।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এবিএম মুসা চৌধুরী জানান, বুকের বামপাশে ফুসফুসে ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed